মহামারী করোনাভাইরাসের মধ্যেও তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, মহামারীর মধ্যেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখা ‘বর্বরোচিত অপরাধ’। খবর রয়টার্সের।
সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কোন্তের সঙ্গে টেলিফোনালাপে এই মন্তব্য করেন তিনি।
হাসান রুহানি যুক্তরাষ্ট্রের এই অমানবিক অপরাধ রুখে দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান। বলেন, ইরানি জনগণ যখন করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে রয়েছে তখন মার্কিন নিষেধাজ্ঞা অমানবিকতার সব সীমা অতিক্রম করেছে।
যুক্তরাষ্ট্র ইরানের ঋণ আবেদনে বাধা দিচ্ছে অভিযোগ করে হাসান রুহানি বলেন, তেহরানের পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ৫ বিলিয়ন ডলারের ঋণের আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ঋণ প্রদানে বাধা দিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান যাতে করোনা মোকাবিলায় এ ঋণ পেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ইতালির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
টেলিফোনালাপে ইতালির প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে ইরানে সৃষ্ট পরিস্থিতি তিনি ভালোভাবে উপলব্ধি করেন। কারণ, ইতালির পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ
Monday, April 20, 2020
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ন...
-
ইমরান খান বলেছেন, কাশ্মীরে মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (১২ জুলাই) কাশ্মীর ইস্যুতে এসব কথা বলেন তিনি। তিনি ...
-
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানিকে আবারও ছুরিকাঘাতে হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন। বৃহস্পতিবার ফজ...
-
ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে ইসলামের নবীর কার্টুন দেখানোর সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরশ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট এমানু...
-
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এ...
-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি। যু...


0 comments:
Post a Comment