সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Thursday, September 12, 2019

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশি শিহাব



আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশি শিহাব
মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশি শিহাব
কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা তার হাতে তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল। শিহাব উল্লাহ ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা।

কাবা শরিফ মসজিদের নতুন ভবনে আয়োজিত ৪১তম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আলশেখ, মক্কার হারাম শরিফের সিনিয়র ইমাম ডক্টর শেখ আব্দুর রহমান আল সুদাইস।

১০৩টি দেশের ১৪৬ জন হাফেজ সৌদি আরবে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশ নেন।

এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
এ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন মক্কার মেয়র ও সৌদি আরবের ধর্ম মন্ত্রীসহ ঊর্ধতন কর্মকর্তারা।

শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ভবিষ্যতে বাংলাদেশও এ রকম কোরআন তেলোয়াত প্রতিযোগিতার আয়োজন করবে।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন।
Share:
Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited