করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ বুধবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
রাজধানীর মহাখালী থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চারজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ ছাড়া এর মধ্যে ৭০ বছরের ওপরে দুজন, ৩৫ থেকে ৪০ বছরের একজন ও ৫০ বছরের ওপরে একজন চিকিৎসক মারা গেছেন।
ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৮৬৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।
Wednesday, April 15, 2020
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসার কারণে ভোলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে সব নিরাপদ আশ্রয় কেন্দ্রে যা...
-
সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার এক শোক বার্তায় প্র...
-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় ...


0 comments:
Post a Comment