দেশে নতুন করে ৪১৪ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪১৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।
ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৫৯ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ৩১৪ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ১৪ হাজার ১৯৫ জন।
Thursday, April 23, 2020
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসার কারণে ভোলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে সব নিরাপদ আশ্রয় কেন্দ্রে যা...
-
সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার এক শোক বার্তায় প্র...
-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় ...


0 comments:
Post a Comment