ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলা থেকে আটক করেছে র্যাব।
এ সময় জাকিরের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করে র্যাব। রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে আটক করেছে র্যাব।
র্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনো খ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।
জাকির হোসেন (৪৫), তার বাবার নাম আবদুল মান্নান, সাং- শান্তি নগর, ঢাকা, নাম পরিচয়ের এক ব্যক্তিকে র্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে।
তবে এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Tuesday, October 29, 2019
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ন...
-
ইমরান খান বলেছেন, কাশ্মীরে মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (১২ জুলাই) কাশ্মীর ইস্যুতে এসব কথা বলেন তিনি। তিনি ...
-
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানিকে আবারও ছুরিকাঘাতে হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন। বৃহস্পতিবার ফজ...


0 comments:
Post a Comment